1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সিলেটে করোনায় আরো ১৩ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৬০ জনের।

সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে সিলেট জেলার ১২ জন ও মৌলভীবাজারের একজন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে ৮৯৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৬৫৬ জন, ওসমানী হাসপাতালে ৬৮ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজারে ৬৮ জনের মৃত্যু হলো। ২৪ ঘন্টায় ১৭২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৪৬০ জনের। শনাক্তের হার ২৬.৭১ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৮ হাজার ৯১২ জনের পজিটিভ শনাক্ত হলো।

২৪ ঘন্টায় হাসপাাতালে ভর্তি ৬৪ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫৭৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৪৭৪ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৬৬৪৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com