1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটে করোনা আক্রান্ত ছাড়াল আড়াই হাজার

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৫৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরও ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত প্রায় পনেরোশো। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬১২ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৪৭ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৫৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল পর্যন্ত ২৬১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৯৫ জন, সুনামগঞ্জে ৬৪১ জন, হবিগঞ্জে ২৬১ জন ও মৌলভীবাজারে ২১৫ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৪৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১১১ জন ও মৌলভীবাজারে ৯ জন।

সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৫৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৫৭ জন ও মৌলভীবাজারে ৭৫ জন।

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, মৌলভীবাজারে চার জন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।

বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com