1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটে করোনা আক্রান্ত ৬৩৭, মৃত্যু ১৩

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬৩৭ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২৯৪ জনকে। এছাড়া সুনামগঞ্জে ৯৫ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জনকে শনাক্ত করা হয়েছে।
গতকাল শনিবার সকাল পর্যন্ত ১৬২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৭৩ জন ও মৌলভীবাজারে ৯ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গতকাল শনিবার সিলেট বিভাগে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১৮৪ জন করোনা আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সৌজন্যে দৈনিক সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com