1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সিলেটে করোনা সর্বোচ্চ শনাক্ত ৯৯৬

  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট বিভাগে একদিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ৩০ জুলাই সর্বোচ্চ ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার পুরো বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। বিভাগে মৃত্যুর সংখ্যাও ৭ শ’ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত পুরো বিভাগে ৭০২ জনের মৃত্যু হলো। সর্বমোট শনাক্তের সংখ্যা ৪০ হাজার ৪৫২ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এদিন সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। তবে হবিগঞ্জ জেলায় শনাক্তের হার ৪৪ দশমিক ৩২ শতাংশ ও সিলেট জেলায় ৪০ দশমিক ৯২ শতাংশ। এছাড়া মৌলভীবাজারে ৩৬ দশমিক ১৮ শতাংশ ও সুনামগঞ্জে ২৫ দশমিক ৭৩ শতাংশ। এদিন সিলেট জেলায় ৭ জন ও সুনামগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় রেকর্ড সর্বোচ্চ ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট জেলায় ৩৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ১০৬ জন ও মৌলভীবাজার জেলায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪০৫ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৮৬ জন।সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com