1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে কামরানের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

  • Update Time : রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ১৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের শহরতলীর শাহপরাণ থানার টুলটিকরে নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানিয়েছেন,শনিবার দিবাগত রাত ৩টার দিকে বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত কার্যালয়টিতে আগুন দেখতে পান তারা।
খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রন করেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, তারা আগুন নিভাতে সক্ষম হলেও নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট, পর্দাসহ জরুরী কাগজপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, এবারের নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ অবিলম্বে দুস্কৃতিকারীদের খোঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মামলাদায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com