1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটে কার চাপায় পথচারী নারীর মৃত্যু, আহত ৩

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সময় তিন পথচারীও আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শাহী ঈদগাহ এলাকার ৭৬/এ নম্বর বাসার লাল মিয়ার স্ত্রী।

নিহত নারীর মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেট কার ও চালক এম. কিবরিয়া আলীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান- সন্ধ্যায় শাহী ঈদগাহ এলাকায় কালো রঙের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারা বেগম নামের এক পথচারী নারীকে চাপা দেয়। আনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে গাড়িটি শামীম মটর নামে একটি ওয়ার্কশপে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয় এবং আরো তিনজন আহত হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, এ ঘটনায় প্রাইভেট কার ও চালক এম. কিবরিয়া আলীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com