1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটে কিশোরীকে ধর্ষণ ও ভিডিওধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে এক কিশোরীকে ধর্ষণ ও সে ঘটনার ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাবাজ আহমদ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় গোপাল এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দু’জন ব্যক্তি বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামনে থেকে এক কিশোরী (১৬) কে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার গ্রামের এক বাসায় নিয়ে রাত ৯টার সময় শাবাজ তাকে ধর্ষণ করে।

এরপর শাবাজের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।

এ বিষয়ে ওই কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলাটি রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান, আটক আসামীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

এছাড়া ওই কিশোরী বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com