1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে কিশোরীর লাশ ঘিরে রহস্য

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউপির টিলাগাঁওয়ে লিজা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রামের আখলিছ মিয়ার বাড়ির পেছনে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লিজা ওই গ্রামের জুয়েল আহমদের মেয়ে। তার এই মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনো একটি বিষয় নিয়ে মা-বাবার সাথে অভিমান করে গত সোমবার ঘর থেকে বেরিয়ে যায় লিজা। ওইদিন রাতে সে আর বাড়ি ফিরেনি। তার অভিভাবকরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ সকালে আখলিছ মিয়ার বাড়ি পেছনে একটি গাছের সাথে লিজার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লিজার এমন মৃত্যু এলাকায় রহস্যের সৃষ্টি করেছে। দেখা দিয়েছে নানা প্রশ্ন। এরকম অবস্থায় পুলিশ খতিয়ে দেখছে ঘটনাটি।

এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই মুজিবুর রহমান বলেন, লিজা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য আমরা লাশ ওসমানী হাসপাতালে পাঠিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com