1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সিলেটে গণপিটুনিতে ধর্ষণ মামলার আসামী’স্বেচ্ছাসেবক লীগ কর্মী’নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫৯০ Time View

 সিলেট নগরের গণপিটুনিতে ধর্ষণসহ একাধিক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে নগরীর বন কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুদু মিয়া।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ ৩টি মামলা রয়েছে। গত পহেলা বৈশাখের পরের দিন বন কলাপাড়ায় সংঘটিত একটি ধর্ষণ মামলার আসামী দুদু।  ২/৩ সপ্তাহ আগে কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে এলাকায় ডাকাত পড়েছে বলে বন কলাপাড়া এলাকার শাহ রুমি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হয়ে বন কলাপাগড়ার গোলাপ পয়েন্টে দুদুকে পিটিয়ে হত্যা করেন। দুদু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর।

সূত্র আরোও জানায়, দুদু নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ লোক হিসেবে এলাকায় পরিচয় দিতেন।

এদিকে খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি শাহাদত হোসেনের নেতৃত্বে পুলিশেরর একটি দল ঘটনাস্থল পরির্দশন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। ঘটনাস্থলের পাশ থেকে তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com