1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটে চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে উঠার সময় পরে গিয়ে দুই যুবক মারা গেছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশের সিলেট রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন বলেন, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেন ছেড়ে যায়। স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠতে চায় দু’জন যুবক। তবে ট্রেনে উঠতে না পেরে তারা পরে যায়। এসময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তারা মারা যায়।

ওসি বলেন, নিহত দুই যুবকের নাম ঠিকানা জানা যায়নি। তবে তারা কীনব্রিজের ঠেলাওয়ালার কাজ করতো বলে জানা গেছে। সম্ভবত টিকিট ছাড়া চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com