1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে চাকুসহ ৩ ছিনতাইকারী আটক, ৭ মোবাইল জব্দ

  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগর থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) বিকেলে নগরীর কাজিরবাজার ব্রিজের মুখ থেকে দক্ষিণ সুরমা ফাঁড়ির একদল পুলিশ চাকু ও ৭ টি মোবাইল ফোনসহ তাদের আটক করে।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ১টি চাকু ও একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ ১২-৬২৪৯) জব্দ করে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী গ্রামের শাহ নেওয়াজের ছেলে ইমন (২৬), দক্ষিণ সুরমা থানার বদিকোনা গ্রামের চান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২২) ও একই থানার তেতলি গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল মিয়া (২৩)।

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুকনুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এএসআই সঞ্জয় দে, কনস্টেবল মোছাব্বির ও ফুরকান আহমদ চৌধুরী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com