1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেটে ছাত্রদল নেতা রাজু হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ২৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আব্দুর রকিব চৌধুরীসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে কতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন রাজুর চাচা দবির আলী।

মামলায় আব্দুর রকিব ছাড়াও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকেও আসামী করা হয়েছে। তবে বাকী আসামীদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

এর আগে রোববার (১২ আগস্ট) বিকেলে ছাত্রনেতা রাজু হত্যার ঘটনায় তিন ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। সোমবার দুপুরে তাদের অপর একটি মামলায় আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, শনিবার রাতে নগরীর কুমারপাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে বিজয় উল্লাস চলাকালে প্রতিপক্ষের হামলার খুন হন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। এসময় আহত হন আরও দুই ছাত্রদল নেতা।

জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। ফয়জুল হক রাজু কমিটির বিপক্ষে ছিলেন। কমিটির পক্ষের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ ওঠেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আব্দুর রকিব চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আব্দুর রকিব নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com