1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে ছাত্রলীগের ২ কর্মীকে কুপিয়ে জখম

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ২০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছে ছাত্রলীগ।

সোমবার বেলা ১টার দিকে সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) ও নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে, জালালাবাদ কলেজের ছাত্র আবুল কালাম আসিফ (১৮)। আসিফ। আহতদের মধ্যে শাহীন মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী ও আসিফ ছাত্রলীগের দর্শন দেউড়ি গ্রুপের কর্মী বলে জানা গেছে।

আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে বিকালে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ বেলা ১টার দিকে ৫/৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুই কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে শাহীনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেট মহানগর ছাত্রলীগের আবদুল বাসিত রুম্মান বলেন, আহত দুইজন ছাত্রলীগের কর্মী। শিবির কর্মীরা তাদের কুপিয়ে আহত করেছে বলে তিনি দাবি করেন।

সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com