1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলায় ঘটনায় ৯ শিবির নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ২৩৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের সোবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৯ শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার রাতভর অভিযান চালিয়ে নগরীর শাহপরান থানা এলাকার বিভিন্ন মেস থেকে তাদের আটক করা হয়। এরপর এ ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং-(১৩(০৮)১৭) তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত শিবির নেতারা হচ্ছেন বিশ্বনাথের মাহতাবপুর এলাকার করম আরীর ছেলে ও সিলেট সরকারী কলেজ শিবিরের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ (২৮), একই কলেজের শিবিরের সাথী ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৪), গোয়াইনঘাট উপজেলার দমদমা গ্রামের কবির মিয়ার ছেলে সেলিম উদ্দিন (২২)। কানাইঘাটের চড়িপাড়া গ্রামের অজই মিয়ার ছেলে রেজাউল করিম (২২), ছাতক উপজেলার আনুজানি গ্রামের মতিউর রহমানের ছেলে এমদাদ হোসেন (২১), গোয়াইনঘাটের বহর গ্রামের মবশ্বির অালীর ছেলে কামিল আহমদ সোহেল (২০), বিয়ানীবাজারের মাতুরা গ্রামের তারেক আহমদ (২২), নগরীর বনকলাপাড়ার নতুন মসজিদ কোয়ার্টারের বাসিন্দা আব্দুল্লাহ (২৩), একই এলাকার নুরানী ৮২/১৪ বাসার বাসিন্দা সফি উদ্দিন (২৩)।

সোমবার বিকাল ৩ টায় গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে কোতোয়ালি থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের জানানো হয়- গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোবাহানীঘাটে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার সাথে সম্পৃক্ত বলে তথ্য প্রদান করেছে। তাদেরকে আরোও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com