1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবি ছাত্রী আহত

  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৬৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেট নগরীর আখালিয়া আবাসিক এলাকাস্থ সিলেট-সুনামগঞ্জ সড়কে মোটর সাইকেলে আরোহী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। বর্তমানে ঐ ছাত্রী সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর বলেন, আজ রোববার সকাল সাড়ে ৫ টায় ঢাকা থেকে ট্রেনযোগে সিলেট আসেন এ শিক্ষার্থী। সিলেট স্টেশনে নামার পর সিএনজি নিয়ে ফিরছিলেন তিনি। পথিমধ্যে তপোবন-আখালিয়া আবাসিক এলাকাস্থ ফাঁকা জায়গায় এলে এক মোটরসাইকেলে দুইজন আরোহী তার পথ আটকিয়ে দেয়। পরে ছুরি বের করে তার কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বাম পায়ে ছুরি দ্বারা আঘাত করে তার কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com