1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৪

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে  ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের

দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হচ্ছে- হবিগঞ্জের নবীগঞ্জ থানার চাঁনপুর এলাকার মো. মোদ্দত আলীর ছেলে মো. রাজু আহমদ ওরফে অকিল (২৪), সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া চৌধুরীর পাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে মো. শহীদ নূর (৩২), দোয়ারাবাজার থানার হরিপদনগর এলাকার মো. ইরফান আলীর ছেলে মো. সুয়েল মিয়া ওরফে সোহেল (২৭) ও ছাতক থানার জাউয়াবাজার বড়খাপন এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মো. সুমন আহমদ (২৮)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, রোববার বেলা আড়াইটায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ বাবুল মিয়ার বাসার সামনে একটি ছিনতাইকারী দল যাত্রীদের সিএনজি চালিত অটোরিকশায় তুলে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক তাদের কাছ থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে আটক করে।

অভিযানকালে পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৬৬৪৪), ৩টি চাকু ও ৫টি  মোবাইল সেট ফোন উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com