1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

সিলেটে ছিনতাইয়ের শিকার জগন্নাথপুরের জাহাঙ্গীর মিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬
  • ৩৩৯ Time View

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর মিরাবাজারে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। জাহাঙ্গীর মিয়া (৪২) নামের ওই ব্যক্তির বাড়ি জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুরে। বুধবার রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা তার মোবাইন ফোন ও সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

বুধবার মিরাবাজারের আগপাড়াতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন জাহাঙ্গীর মিয়া। আগপাড়া জামে মসজিদে নামাজ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি আগপাড়ার ভাইয়ার পাড়া রাস্তার মুখে এসে পৌঁছুলে একটি মোটর সাইকেলে করে তিন ছিনতাইকারি এসে তার গতিরোধ করে। তারা তার গলায় ছুরি ধরে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এদিকে এ ব্যাপারে মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মছব্বির আলী হিমেল বলেন, এই স্থানটিতে ছিনতাই একটি নিয়মিত ঘটনা হয়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহেই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে রমজান মাসে তারাবিহ নামাজ চলাকালে এই এলাকাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com