1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সিলেটে ছুরিকাঘাতে যুবকের খুন

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীর লাক্কাতুরায় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর  কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে নগরীর বিমানবন্দর থানার লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার এসআই আসলাম আহমদ বলেন, সকালে বাসা থেকে বের হয়ে লাক্কাতুরা সবুজ সংঘ এর গলিতে যাওয়া মাত্র আতাউর রহমানকে কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসআই আসলাম আরও জানান, হত্যার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com