1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সিলেটে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে ছিনতাকারীদের ছুরিকাঘাতে

গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে ধোপাদিঘিরপাড়স্থ শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোবাহানিঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জু।

জানা গেছে, গোবিন্দ ভাসমান সবজি বিক্রি করতেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদিঘির পাড় শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা আটক করে। এক পর্যায়ে তাকে দাঁড়ালো ছুরি দিয়ে বুকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com