1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী (৩৮) প্রাণ হারিয়েছেন। নিহত নারীর নাম জানা যায়নি। তবে তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। এটি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাত্র বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওই নারী প্রাণ হারান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com