1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২ ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

সিলেটে ‘ডাকাত সর্দার’ সঞ্জব গ্রেফতার

  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দক্ষিণ সুরমার সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সঞ্জব আলী (৫৭) ‘আন্তঃজেলা ডাকাত সর্দার’ বলে জানিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাইলপুর সমরগাঁওয়ের মৃত সাইম উদ্দিনের ছেলে।

অভিনব কায়দায় তাকে শনিবার নগরীর ঘাসিটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর রাতে তেতলী ইউনিয়নের বলদী গ্রামের সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে।

সঞ্জব আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলা রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com