1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে ত্রিমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

 

সিলেটের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইসাক আলী সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবড়া এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে।

 

পুলিশ সূত্র জানায়, অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানকে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলীসহ পাঁচজন আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com