1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সিলেটে দুর্ঘটনার কবলে অর্থমন্ত্রীর গাড়ী, আহত ১০

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮
  • ২২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::সিলেট নগরীর সোনারপাড়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘেটে। তবে এ সময় অর্থমন্ত্রী গাড়ীতে ছিলেন না।

আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com