1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ২২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর মিরাবাজারে দুর্বৃত্তদের হামলার আহত ছাত্রলীগ কর্মী মাহবুবুর রহমান রিজভী (২০) মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

পূর্ব বিরোধের জেরধরে মঙ্গলবার (১৮ জুলাই) রাতে মিরাবাজারের মডেল স্কুল এন্ড কলেজের সামনে তার উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।

ওইদিন রিজভীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। রিজভী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সমর্থীত যুবলীগ নেতা রেজার অনুসারি বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান রিজভী মারা গেছেন বলে শুনেছি। কি কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে এ বিষয়টি মাথায় রেখে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পূর্ব বিরোধের জেরধরে এ হামলার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com