1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে দেড় কোটি টাকার মাদক ধ্বংস

  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে বিজিবি-৪১ ব্যাটালিয়নের সদর দফতরে উপস্থিত অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৬২ বোতল বিদেশি মদ, ৬১০ বোতল ফেনসডিলি, ৩৭ বোতল জেনোসিডিল সিরাপ, ২৪ হাজার ৯৩১ ইয়াবা, ৫ কেজি গাজা, ১০ লিটার চোলাই মদ ও ৮ লাখ ৫৪ হাজার ভারতীয় বিড়ি।

বিজিবি-৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, ‘সিলেটে বিজিবি-৪১ ব্যাটালিয়ন অধীভুক্ত এলাকা থেকে ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাদকগুলো উদ্ধার করা হয়।’

মাদকদ্রব্য ধ্বংস করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোছামৎ নাজমানারা খানুম।

এছাড়া বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com