জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট পুলিশী অভিযানে নগদ অর্থ টাকাসহ ৯ জন ছিনতাইকারী কেনআটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টায় নগরীর শাহী ঈদগাস্থ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ সঙ্গীয় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল, নগদ টাকা ও ৯ ছিনতাইকারীকে আটক করে।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো চাকুও উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদের মৃত সুজন মিয়ার ছেলে রিফাত হাসান (২০), সিলেট নগরীর শাহী ঈদগাহের ইলিয়াস হোসেনের ছেলে সাইমান ইসলাম সাব্বির (১৯), নোয়াখালী জেলার মৃত দুলাল আহমের ছেলে সোহেব আহমেদ (১৮), নগরীর খাস্তবীর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জুমেল আহমদ (১৯), শাহী ঈদগাহের মো. আব্দুল আহাদের ছেলে মো. সারোয়ার সিদ্দিকী (২০), দিরাই থানার মধ্যপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শাহ আলম (১৯), কুমিল্লা জেলার লাকসাম থানার আবুল হাসেমের ছেলে নাসির (১৯), শায়েস্থাগঞ্জ উপজেলার ধুলিয়াখাল মাহমুদপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে হারুনুল ইসলাম (২৯), নেত্রকোনা জেলা আটপাড়া থানার খিলা গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রিমন (৩০)।
সিলেট কোতোয়লী মডেল থানার এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply