1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্টে হামলা, ৩ প্রবাসী আহত

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ১০৯৬ Time View

নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগের হামলায় ৩ প্রবাসীসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী।

হামলায় আহতরা হলেন- হাসান, লিমন ও নাহিয়ান। এরা তিনজনই যুক্তরাজ্য প্রবাসী। এছাড়া তাদের গাড়ি চালকও আহত হন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, মঙ্গলবার রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে খেতে আসেন তিন প্রবাসী। এসময় তাদের একজনকে নিয়ে পাঁচ ভাই রেস্টুরেন্টের গেটে দাঁড়ানো কয়েকজন তরুণ ব্যঙ্গ করেন। এতে ওই প্রবাসী বাঁধা দিলে তরুণরা দলবল নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। হামলারকারীরা পিযুষ কান্তি দে’র অনুসারি বলে জানান তিনি।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে বলেন, আমার জুনিয়র দুইটা ছেলে রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলো। এসময় তিনজন যুবক মদ খেয়ে ওই রেস্টুরেন্টে এসে তাদের মারধর করে। আমাদের কয়েকজন কর্মীর উপর তারা গাড়িও তোলে দেয়। এনিয়ে দুইপক্ষের ঝামেলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com