1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে পাজেরো জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৬২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর মুছারগাঁও এলাকায় পাজেরো জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  রাজিব দক্ষিণ সুরমার বলদী গ্রামের ইউসুফ মিয়ার পুত্র। এ ঘটনায় একই গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র শামসুক হক রুবেল নামের আরেক আহত হয়েছে।

এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়,  শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ বাঁধলে তারা দুজন আহত হন। তাদের ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাজীবকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com