1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

সিলেটে পানি ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরের কুয়ারপার এলাকার ইঙ্গোলাল রোডে গাভীয়ার খালের পানির স্রোতে ভেসে গিয়ে আরাব আহমদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরাব স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে নগরের অন্যান্য স্থানের মতো কুয়ারপার এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেও জমে হাটু সমান পানি। সকালে সবার অগোচরে সাবেরের দুই বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোত তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খোঁজ করে তাকে না পেয়ে স্থানীয়দের ধারনা হয়, সে খালের পানিতে ভেসে গেছে। ধারনা অনুযায়ী খালের পানির স্রোতের ভাটির দিকে খুঁজতে থাকলে কিছুদূর গিয়ে আরাবের দেহ ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাযে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com