1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে পুলিশের ধাওয়া খেয়ে মাদক মামলার আসামী নিহত

  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ২৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা এলাকায় মাদক মামলার আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ (৩৩) নামে এক আসামীর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, নিহত ব্যক্তি শাহপরাণ থানার মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। সে গোয়াইনঘাট থানার উত্তর নওয়াগ্রামের মৃত মাওলানা ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা ফাল্গুনি এলাকার ৩৮নং মারুফ ভিলায় বসবাস করত।

নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করতে শাহপরাণ থানার এস আই রাজিব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ পালিয়ে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হয়। আব্দুল্লাহকে আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ও তার আত্মীয়স্বজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বুধবার ভোর রাত ৫টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com