1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২৮১ Time View

স্টাফ রিপোর্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটের জনসভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করেছিলো সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে এই সমাবেশ হচ্ছে না বলে জানা গেছে।

আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দন আহমদ কামরান ও জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসভা না হওয়ায় সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। তবে জনসভা না হলেও ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসুচিগুলো ঠিক থাকবে।

২৩ নভেম্বরের প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সিলেট আওয়ামী লিগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিলেও রোববার জনসভা হঠাৎ স্থগিতের ঘোষণায় এতে ভাটা পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com