1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেটের বাগবাড়ি থেকে দুদক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ২৮০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর বাগবাড়ি এলাকাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা এস আই লায়েজ উদ্দিন (৫৩) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে দুদক ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নিহত লায়েজ গাজীপুর জেলার কাপাসিয়া গ্রামের বাসিন্দা। তিনি সিলেটে কর্মরত ছিলেন।

লায়েজের মরদেহ নিতে গাজীপুর থেকে তার ছেলে সিলেটে এসেছেন। কোতোয়ালী থানার ওসি গৌছুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে নিজকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লায়েজের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com