1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সিলেটে বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যুও

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৮৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে দুই হাজার ছাড়িয়েছে। বিভাগের মধ্যে শুধু সিলেট জেলাতেই আক্রান্ত বারোশোরও অধিক। স্বাস্থ্যবিধি না মানায় সিলেট জেলায় প্রতিদিন ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ।
এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২০৬১ । এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮২ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত ২০৬১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৩৭ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ১৮২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৭ জন ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৪৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৯ জন, হবিগঞ্জে ১৪২ জন ও মৌলভীবাজারে ৬৬জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, মৌলভীবাজারে চার জন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে তিনজন।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটে দুইজন ও সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়েছে।’

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com