1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

সিলেটে বাবার কাঠের আঘাতে ছেলের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার কাঠের আঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেলিখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া (৩৫) তেলিখাল গ্রামের নিম্বর আলীর ছেলে। পুলিশ অভিযুক্ত নিম্বর আলীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে শুক্রবার (২৪ মার্চ) থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল উশৃঙ্খল প্রকৃতির ছিলেন। প্রায়ই তিনি পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। মা-বাবার ওপরও হাত তুলতেন। তার নির্যাতন সহ্য করতে না পেরে মাসখানেক আগে দুলালের স্ত্রীও বাপের বাড়ি চলে যান। গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে তিনি ছোট ভাই আলালকে মারধর করছিলেন। খবর পেয়ে তার বাবা নিম্বর আলী ঘটনাস্থলে ছুটে যান এবং হাতে থাকা কাঠের চেলা দিয়ে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে গুরুতর আহত হন দুলাল। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘পারিবারিক কলহের জেরে দুলাল খুন হয়েছেন। নিহত দুলাল দুষ্টু প্রকৃতির লোক। ঘটনার দুই দিন আগেও তিনি তার বাবাকে মারধর করেন।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com