জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে দরবস্ত এলাকায় বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
রাত পৌনে ১২টার দিকে স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন- জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন ওরফে কাছাই (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল।
এসময় বিপরীতমুখী টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। টমটমে ৭ জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক।