1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটর দক্ষিণ সুরমায় বাস ও সিএনজির অটোরিকশার মুখামুখি সংঘর্ষে নিহত হয়েছেন শাফিয়া খাতুন নামে (৪৫) এর নারী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত শাফিয়ার দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত হয়েছেন। নিহত শাফিয়া দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com