1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে বিএনপির জনসভায় যা বললেন সুনামগঞ্জের চার প্রার্থী

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশাবাদী এবারও সুষ্ঠু নির্বাচন হবে ও বিএনপি জয়লাভ করবে। সিলেটের ১৯ আসনে ধানের শীষ বিজয়ী হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের ৪ জন বিএনপি মনোনীত প্রার্থী এসব কথা বলেন।

সুনমাগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী জনসভায় অংশ নেন। বিশেষ করে দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দেন। বুধবার রাত থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত শুরু করেন কর্মী-সমর্থকরা। দুপুরে দেখা গেছে মাঠে স্থান সংকুলান না হওয়ায় পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

এর আগে জনসভা শুরুর আগে সকালেই জনসভায় উপস্থিত হন সুনামগঞ্জের ৫টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। জনসভায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি দেশ গঠন করা হবে। সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, অতীতে সুষ্ঠু ও নিরপেক্ষ সবকয়টি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। আমরা আশাবাদী এবারও সুষ্ঠু নির্বাচন হবে ও বিএনপি জয়লাভ করবে। অতীতের চেয়ে বেশি ভোটে সিলেটের ১৯টি আসনে ধানের শীষ বিজয়ী হবে, এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো।
তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদাঙ্ক অনুসরণ করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানও পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল বললেন, সারাদেশের সাথে সুনামগঞ্জের যোগাযোগ একটিমাত্র সড়কের উপর নির্ভরশীল। আগামীতে যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের কাজ করতে হবে। সুনামগঞ্জ জেলা সদরকে রেল যোগাযোগের আওতায় আনতে হবে। তিনি বলেন, আমরা আশাকরছি বিএনপি ক্ষমতায় গেলে গণমানুষের তারেক রহমান প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে গোদারগাঁও-হালুয়ারঘাটে সুরমা নদীর উপর ব্রিজ সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সিলেটের সবকয়টি আসন দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবার আহ্বান জানান।
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আমরা আশাবাদী আসন্ন নির্বাচনে দেশের জনগণ ধানের শীষের উপর ভরসা রাখবেন, তারেক রহমানের উপর ভরসা রাখবেন। জনগণের ভোটে ও দোয়ায় প্রতিটি আসনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিজয়ী হবো। সুনামগঞ্জ-৫ আসনেও বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।
সূত্র-সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com