1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৩২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থন নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা আড়াইটা থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সেখান এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় চৌহাট্টাসহ আশপাশের সড়কগুলোতে। বন্ধ রয়েছে সড়কও।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের ফুল দিতে দেখা গেছে আন্দোলনকারীদের

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com