1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গতকালও বিভাগে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩২০ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৫ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ রবিবার (১৪ জুন) সকাল পর্যন্ত ২৩২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩৭২ জন, সুনামগঞ্জে ৫১৮ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৪ জন ও মৌলভীবাজারে ৬ জন।

সিলেট বিভাগে আজ রোববার সকাল পর্যন্ত ৪৮৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪৮ জন, সুনামগঞ্জে ১১১ জন, হবিগঞ্জে ১৫৭ জন ও মৌলভীবাজারে ৭৩ জন।

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ জন, মৌলভীবাজারে চার জন

সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, ‘ গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com