1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

সিলেটে মারা যাওয়া নারীর নমুনা ঢাকায়

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ১২৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে মারা যাওয়া জগন্নাথপুরের বাসিন্দা
লন্ডনফেরত নারীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দশ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টে ভোগার পর গত ২০ মার্চ ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর রাতে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। সিলেটের এ হাসপাতালেই কভিড-১৯ এর চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে।
আইইডিসিআরের নির্দেশনা মতে রোববার সিলেট নগরীর একটি গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করার জন্য আইইডিসিআরের প্রতিনিধিদের রোববার সিলেটে আসার কথা ছিল; কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে।
“তাই আগে সংগ্রহ করে রাখা মুখের লালাসহ রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুই দিনের মধ্যেই জানা যাবে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা।”
ওই নারীর সংস্পর্শে আসা সকল আত্মীয়-স্বজনের হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।
সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের দাফনের বিষয়ে আইইডিসিআরের নির্দেশনা মতে ওই নারীকে সিলেট নগরীর একটি গোরস্থানে দাফন করা হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইইডিসিআর; মৃত্যু হয়েছে দুইজনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com