1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে যুবক ছুরিকাহত, ছিনতাইকারী আটক

  • Update Time : সোমবার, ১৪ মে, ২০১৮
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করেছে।

সোমবার বিকেলে  উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ব্যাগে টাকা নিয়ে ওই যুবক উপশহর থেকে কোথাও যাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী এসে তার পথরোধ করে। তারা যুবকের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় জনতা ঘটনাটি প্রত্যক্ষ করে এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এক ছিনতাইকারীকে জনতা আটক করে উত্তমমধ্যম দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। নাজিম উদ্দিন নামের ওই ছিনতাইকারী সিলেট সদর উপজেলার টুকেরবাজারের পীরপুরের বাসিন্দা। তবে গুরুতর আহত ওই যুবকের জ্ঞান না ফেরায় তার নাম-পরিচয় জানা যায়নি।

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও আহত যুবকের পরিচয় কিংবা ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করতে পারেননি সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com