1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সিলেটে শফিকুর রহমান : জামায়াত নির্বাচনী সমঝোতা করবে

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোন জোট করার কোন সিদ্ধান্ত নেইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করবো। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।’

বুধবার (৫ নভেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। অসুস্থতার পর তৃতীয়বার দলের আমির নির্বাচিত হওয়ার পর সিলেটে ফিরে বিমানবন্দরে দলের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এসময় দলের নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এরপর তাকে নিয়ে বিমানবন্দর থেকে গাড়ি ও মোটরশোভাযাত্রা করে নেতাকর্মীরা সিলেট নগরীতে ফিরেন।

গণভোট নিয়ে জামায়াতের অবস্থান পরিস্কার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? তাই আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনিভিত্তি পাক।’

জামায়াত বলছে সবাইকে নিয়ে নির্বাচন করতে, এখানে সবাই বলতে আওয়ামী লীগসহ কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শফিক বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কী তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দিবেন? তারা নির্বাচনে বিশ্বাসী- সেটা তারা প্রমাণ করতে পারেনি। এখন যেটা তারা চায় না সেটা তাদের উপর চাপিয়ে দিলে জুলুম হবে না?’
নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনেক ত্যাগ ও কোরবানী করে দেশে পরিবর্তন এসেছে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের যত কারণ ছিল সবগুলো দূর হওয়া উচিত। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং পুরো জাতি যাতে আমরা এক সাথে আওয়াজ তুলে দুর্নীতিকে ‘না’ বলতে পারি। আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না- এটা হলেই ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে।’

পিআর পদ্ধতি ও ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে। সবাই তাদের আদর্শ, দাবি ও কর্মসূচী নিয়ে আসবে। আমরা মনে করি আমাদের পি আর পদ্ধতির দাবি শ্রেষ্ঠ দাবি। আমরা আশাকরি জনগণ এটি বিবেচনায় নিবে। আমরা যা-ই করি জনগণকে নিয়ে করবো। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবো না। জনগণ যদি মনে করে ভবিষ্যতে যাতে আর কোন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য পি আর পদ্ধতি প্রয়োজন। তবে আমরা সেই দাবি অব্যাহত থাকবো। সবাইকে নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নির্বাচন দেরি হলেই বিভিন্ন ধরণের আশঙ্কা তৈরি হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com