1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সিলেটে শিশু ধর্ষণ

  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ২১৪ Time View

সিলেট প্রতিনিধি ::: সিলেট নগরীতে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার কলবাখানিতে এ দর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

শুকবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি।

জানা যায়, ঔ এলাকার সাড়ে ছয় বছরের এক শিশুকে দোকানে ঢেকে নিয়ে ধর্ষণ করে স্থানীয় এক যুবক। দুলাল (৩০) নামের ওই যুবক কলবাখানি মায়াবাড়ির বাসিন্দা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ধর্ষিতার বাবা। ধর্ষিতা শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেট হকার সমিতির সদস্য।

ধর্ষিতা ওই শিশুর বাবা বলেন, ‘কলবাখানিতে একটি দোকানকোঠা ভাড়া নিয়েছে দুলাল। তবে দোকানে এখনও কোনো মালামাল নেই। শুক্রবার সকালে আমার মেয়ে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ঢেকে দোকানের ভেতর নিয়ে সাঁটার বন্ধ করে ধর্ষণ করে দুলাল।

সিলেট হকার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের আলামত দেখেছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।’

এ বিষয়ে নগরীর বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com