1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেটে সাংবাদিক মঞ্জুর বাসায় সন্ত্রাসী হামলা, আহত ৪

  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ২৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চ্যানেল এস সিলেট এর ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জুর বাসায় হামলা চালিয়েছে একদল দুবৃর্ত্ত।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর রায়নগর বসুন্ধরা-৯৬ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। এতে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজাসহ চারজন আহত হন।

আহত অন্য তিনজন হলেন- রাজার ভাই কয়েস আহমদ, জামাল আহমদ, জামাল আহমদের ছেলে জিসান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামির নেতৃত্বে ২০-২৫ জন যুবক সাংবাদিক মঞ্জু এবং আওয়ামী লীগ নেতা রাজার বাসায় হামলা চালায়। এসময় তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে চারজন আহত হন।

এর মধ্যে হামলায় আহত কয়েস আহমদের অবস্থা গুরুতর। খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাংবাদিক মঞ্জু জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক বাহার।

প্রসঙ্গত, হামলায় নেতৃত্ব দেয়া জামির বিরুদ্ধে এলাকায় এর আগেও সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com