1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে স্থগিতকৃত দু’টি কেন্দ্রে আগামী ১০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন

  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতকৃত দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১০ দিনের মধ্যে এ দু’টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সিলেট সিটি নির্বাচনের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এই কমিশনার সংবাদ মাধ্যমকে এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, নতুন করে ব্যালট পেপার ছাপানোসহ নির্বাচনের জন্য প্রক্রিয়াগত যত কাজ আছে আশা করছি, আগামী ১০ দিনের ভেতরে সব শেষ হয়ে যাবে। তার পরেই পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনার আরো বলেন, যেহেতু সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া দুটি কেন্দ্রের জন্য মেয়রদের ফলাফলই আটকে আছে, সেহেতু নির্বাচন দ্রুতই সম্পন্ন করা হবে। নির্বাচনের পরে ওই দুটি কেন্দ্রে কী হয়েছিল, তার তদন্ত করা হবে।
বরিশাল সিটি করপোরেশনে ভোট গ্রহণ স্থগিত হয়ে যাওয়া একটি কেন্দ্রসহ ফলাফল স্থগিত রাখা আরো ১৫টি কেন্দ্রেরও নির্বাচন একই সঙ্গে হবে কি না জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, একই সময়ে হওয়ার সুযোগ নেই। কারণ ওই সব কেন্দ্রে তদন্ত করে তারপর সিদ্ধান্ত নিতে হবে; আসলে সেখানে কী করা হবে বা নির্বাচন করা হবে কি না।
সিলেট সিটি করপোরেশনে গত সোমবার ১৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের সময় গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ১৩২টি কেন্দ্রের মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
সেই হিসেবে আরিফুল হক চৌধুরী নির্বাচনে ১৩২টি কেন্দ্রে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৭।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com