1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের শহরতলীর শাহপরাণ এলাকায় সৎ মা ও বোনকে কুপিয়ে হতা করেছেন এক যুবক। এসময় গুরুতর আহত হয়েছেন সৎ ভাইও। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহপরাণের মীর মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)। এতে গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানা, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে ছুরিসহ আটক করা হয়েছে।

আটককৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই হত্যাকান্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সৌজন্যে সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com