1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছে না। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৩১ জনে দাঁড়াল। একই সময়ে হাম সন্দেহে আরো ৯২ জন সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৭ জনে গিয়ে ঠেকেছে। 

গত ২৪ ঘণ্টা মৃত্যু হওয়া শিশুরা হলো- সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দিনের মেয়ে ২ বছর ৩ মাস বয়সী হাফিজা আক্তার, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ফতেহবুরের বিলাল আহমদের মেয়ে ১ বছর ৫ মাস বয়সী রাইসা জান্নাত এবং একই জেলার ছাতক উপজেলার তোফায়েল আহমদের ৮ মাস বয়সী মেয়ে আরিয়া জান্নাত।

তাদের প্রথম দুজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

বুধবার (১৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ জন ভর্তি আছেন।

এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। 

গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। একই সময়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরো জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছে সুনামগঞ্জে।

এদিকে, হাম রোগীদের চাপ বৃদ্ধির কারণে সোমবার থেকে সিলেট এমএ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩২ সিটের একটি হাম ইউনিট চালু করা হয়েছে। নতুন করে বাড়ানো হয়েছে পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রও। সব মিলিয়ে সিলেটে মোট নিবিড় পরিচর্যা কেন্দ্রের সংখ্যা এখন ২২।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় ওসমানী হাসপাতালে স্থান সংকুলান হচ্ছিল না। এজন্য সোমবার নতুন করে ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডে চালু করা হয়েছে একটি বিশেষ ‘হাম আইসোলেশন ইউনিট’। পাশাপাশি ৫ শয্যার আইসিইউ বাড়ানো হয়েছে।’ সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com