1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সিলেটে হোটেলে স্বামীর লাশ,দেবর সহ স্ত্রী লাপাত্তা

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৬০ Time View
  1. স্টাফ রিপোর্টার: স্বামীর লাশ হোটেলে রেখে দেবরকে নিয়ে পালিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শাহজালাল (রহ:) দরগাহ গেইট এলাকার জমজম হোটেলে। লাশটি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। হোটেলের দেয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তির নাম মোরশেদ (৪৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মাকু মিয়ার ছেলে। গতকাল সোমবার বিকেল ৩টায় শাহজালাল (রাহ.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেল জমজমের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
    হোটেলের ম্যানেজার জাকির হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, রোববার রাত ১১টার দিকে মোরশেদ, তার স্ত্রী সাথী আক্তার (৩০) ও ছোট ভাই বাবু মিয়া (২৯) জমজম হোটেলের ৩য় তলার একটি ডাবল ও একটি সিঙ্গেল রুম ভাড়া নেন। তারা শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সিলেটে এসেছেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানান। গতকাল সোমবার সকাল ১১টার দিকে এক হোটেল কর্মচারী নিয়মিত রুম সার্ভিসে ৩য় তলায় গিয়ে দেখতে পান, ডাবল রুমের খাটের উপর মোরশেদের নিথর দেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে শাহজালাল (রাহ.) তদন্ত কেন্দ্রের এস.আই আবু সাঈদের নেতৃত্বে গতকাল সোমবার বিকাল ৩টার দিকে একদল পুলিশ গিয়ে মোরশেদের লাশ উদ্ধার করে। এদিকে, ঘটনার পর থেকে মোরশেদের স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা।
    কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com