1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সিলেটে ১৫ ইউপির মধ্যে ৮টিতে নৌকার জয়

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।

উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালাবাজারে আওয়ামী লীগের পীর মজনু, তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন ও উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল নির্বাচিত হয়েছেন।

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি ও কামালবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছেন।

বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী ও লামাকাজি ইউনিয়নে বিএনপির কবীর হোসেন ধলা মিয়া বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন।
অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিয়াদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিলেটের সবকটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। প্রভাব বিস্তার বা জাল ভোটের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com