1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিলেটে ৩ জুয়াড়ি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুন) রাতে মাছিমপুর এলাকার সাবেক মেম্বার হান্নান মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় পুলিশ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধারের পাশাপাশি নগদ ৯৫০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কোম্পানীগঞ্জের চাটিবহর পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমির উদ্দিন (৭০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের নারুই জাকির মিয়ার ছেলে আলম মিয়া (১৯) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মজলিসপুর গ্রামের আব্দুল শহিদ মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮)।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি জানান, মাছিমপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com